দিনাজপুর প্রতিনিধি ॥ ৫ সেপ্টেম্বর শনিবার লোকনাথ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে দিনাজপুরে ঐতিহ্যবাহী গণেশতলা বারোয়ারী সমিতি রথ খোলা দুর্গা মন্দির রায় সাহেব বাড়ির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নব-গঠিত কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বিপ্লব কুমার কুন্ডু বাপ্পি। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিব্যেন্দু ভৌমিক কাজল, স্বপন কুমার বস, প্রেম নাথ রায়, কালিপদ দাস, বিধান চক্রবর্তী বাসু, বিদ্যুৎ রঞ্জন কুন্ডু, অর্নব সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন পলু সরকার, রওনক গুপ্ত, সুজয় বসু, শুক্লা কুন্ডু, রত্না মিত্র, ঝুনু রানি রায়, অমল রায়, টিংকু চক্রবর্তী, সপ্তম সেম, বাপ্পা, করুনা দাস। সভায় নব-গঠিত কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাস, সাধারন সম্পাদক বিপ্লব কুমার কুন্ডু বাপ্পিসহ ১২১ জন সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সভাপরি সভাপতি সুশীল চন্দ্র রায়। সভায় বক্তারা বলেন, কমিটিতে থাকাটা বড় কথা নয়, ঐতিহ্যবাহী রায় সাহেব বাড়ীর পূজা যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেদিকে খেয়াল রেখেই আমাদের কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা, পূজা অর্চনার সাথে বিনোদনের বিষয়গুলো সচেতনতামূলকভাবে সম্পন্ন করতে হবে। সভাপতির বক্তব্যে সুশীল চন্দ্র দাস বলেন, গণেশতলা রায় সাহেব বাড়ী একটি ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন। এখানকার আমরা সবাই একটি পরিবার। সকলের সহযোগিতায় প্রতি বছরের মত এবারও আমরা সুন্দর ও সুষ্ঠভাবে মায়ের পূজা সম্পন্ন করব। এটা আমাদের গুরু দায়িত্ব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সঞ্জয় পাল। সভার শুরুতে কান্তজিউ মন্দির থেকে প্রতি বছরের মত নদী পথে ঠাকুরের বিগ্রহ আনার সময় নৌকা উল্টে স্বাক্ষর কুমার কুন্ডু টয় প্রাণ হারা। তার আত্মার চির শান্তি কামনা করে এবং শোকাহত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *