দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর শহরে নিমনগর বাসস্ট্যান্ড ১৮ নং রেলগেটটি ঝুকিপূর্ণ। রেললাইনে পরিমাণমত পাথর নেই। প্রতিদিন শত শত হালকা ও ভারী সকল ধরনের যানবাহনগুলো সাবধানে রেলগেট পার হচ্ছে। মাঝে মধ্যে এই রেলগেট পার হওয়ার সময় হালকা ও মাঝারি ধরনের যানবাহনগুলো রেল লাইন পার হওয়ার সময় আটকে যাচ্ছে। স্থানীয় লোকজনদের সাথে আলাপকালে জানা যায়, দীর্ঘদিন ধরে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড
ই/১৮-এম ৪০৮/৬-৭ রেলগেট এর রেললাইনে পরিমাণমত পাথর নেই। রেলগেট পার হওয়ার সময় যানবাহনের চাকা রেল লাইনে আটকে যাচ্ছে। যে কোন মুহূর্তে যানবাহনগুলো এই রেলগেট পার হওয়ার সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে রেল কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন জেলার সুশীল সমাজ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *