দিনাজপুর প্রতিনিধি।।গত ২০ আগস্ট ২০২৬ তারিখ দুপুরে দিনাজপুর সদরে মির্জাপুর (বিআরটিসি বাস ডিপো সংলগ্ন) রাস্তার পার্শ্বে অর্পণা ছাত্রীনিবাসের মেইন গেইটের সামনে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল যোগে একটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনা সোসাল মিডিয়াসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়। এই ঘটনায় বেলী রানী বাদী হয়ে কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অপরাধীদের সনাক্তকরণ, অবস্থান যাচাই ও ছিনতাইকৃত স্বর্ণের চেইন উদ্ধারে ছায়াতদন্ত শুরু’ করেন। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ ডিবি দিনাজপুর মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১০টায় চিরিরবন্দর উপজেলার কাঁউগা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেল (৩০), পিতা- মোঃ শামছুল হক, মাতা- মৃত কোহিনুর বেগম, সাং- ফুলবাড়ি বাসস্ট্যান্ড (নিমনগর), থানা- কোতয়ালি, জেলা- দিনাজপুরকে সনাক্তপূর্বক গ্রেফতার করেন। ছিনতাইকারী পিচ্চি সোহেল (৩০) এর দেয়া তথ্য মতে ৮ সেপ্টেম্বর দুপুর ২ টায় বিরামপুর উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত স্বর্ণ দ্বারা তৈরি ৬টি নাকফুল, ২টি কানের দুল এবং ২টি কানের রিং উদ্ধার পূর্বক ছিনতাই ঘটনার সহযোগী মোঃ রকিবুল ইসলাম রকিব (৩৩), পিতা- মোঃ আব্দুল মান্নান মির্জা, মাতা- মোছাঃ ছালেহা বেগম, সাং- মামুনাবাদ, উপজেলা বিরামপুর, জেলা- দিনাজপুর’কে গ্রেফতার করেন। ঘটনার সাথে জড়িত অপর আসামি মোঃ মুন্না (৪০) কে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। Post Views: 25 Post navigation জেএসকেএস এর প্রকল্প অংশগ্রহণকারী সম্মেলনে দিনাজপুরে সদর ইউএনও