ঢাকা :সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন, সরকারি স্বার্থ সংরক্ষণ এবং ভূমির সুষম ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। তিনি বলেন, স্বচ্ছতার সাথে ভূমি অধিগ্রহণ সম্পন্নের পাশাপাশি জনগণের যাতে কোনো ধরনের অসন্তোষ না থাকে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।মন্ত্রী আজ ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৭তম সভায় এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির পূর্বানুমোদনের জন্য প্রাপ্ত প্রস্তাবসমূহ অনুমোদন করা হয়।কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির পূর্বানুমোদনের জন্য প্রাপ্ত প্রস্তাবসমূহ: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খান পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন পাঁচলাইশ ও পশ্চিম ষোলশহর মৌজায় ১ দশমিক ৮৪০৬৪ একর এবং কোতোয়ালী ও পাঁচলাইশ থানাধীন চন্দনপুরা, ইমামগঞ্জ, পাথরঘাটা, বাকলিয়া ও পূর্ব ষোলশহর মৌজায় ২ দশমিক ২৮৯৮৮ একর। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগাধীন ‘চাতুরী (চৌমুহনী)-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক (মেরিন একাডেমি)-ফকিরনীহাট (এন ১২১) জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন জুলধা মৌজায় ১ দশমিক ৩৯০৩ একর, আনোয়ারা থানাধীন বাদলপুরা গৌজায় ২ দশমিক ৫৮৯০ একর, কর্ণফুলী থানাধীন শিকলবাহা মৌজায় ৬ দশমিক ৯৭৩১ একর এবং কর্ণফুলী থানাধীন শাহমীরপুর মৌজায় ১০ দশমিক ৭৫৫৯ একর। HKGE Consortium Limited কর্তৃক সুনামগঞ্জ জেলার পাইকরাটি হতে নেত্রকোণা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ১৩২ ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মণের জন্য নেত্রকোণা জেলার সদর উপজেলাধীন ঠাকুরাকোনা ও গন্ধর্বপুর মৌজার শূণ্য দশমিক ৭৫০ একর। নাজমা পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড এর নামে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন সাদিপুর মৌজায় শূন্য দশমিক ৩৭ একর অধিগ্রহণের পূর্বানুমোদন এবং মেঘনা ইকোনমিক জোন লিঃ এর অনুকূলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন চর রমজান সোনাউল্লাহ মৌজায় ১ দশমিক ৮৬৫২ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়াও জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশকৃত বিভিন্ন জেলা থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রাপ্ত ৫০ বিঘার ঊর্ধ্বের অধিগ্রহণ প্রস্তাবসমূহ: জামালপুর সড়ক বিভাগাধীন ‘মাদারগঞ্জ-কয়ড়া-মনসুরনগর (কাজিপুর)-আব্দুল্লাহ মোড় (সরিষাবাড়ী)-ধনবাড়ী সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাধীন মাজনাবাড়ী মৌজায় একর, চরশালগ্রাম মৌজায় ৪ দশমিক ৯৭৭৫ একর, কুমারিয়াবাড়ী মৌজায় ১৪ দশমিক ৩৩২৫ একর এবং মাজনাবাড়ী মৌজায় ১০ দশমিক ৫৪২৫ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন। ‘বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর হতে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ’ প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন ২১টি মৌজায় ২০.০১৩৬ একর। ‘বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্থকরণ (LOC-III)’ শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলাধীন গেরামারা, ছত্তরুয়া, সোনা পাহাড়, জামালপুর, আজমনগর, পূর্ব হিঙ্গুলী মৌজায় এবং ফটিকছড়ি উপজেলাধীন রামগড়, জঙ্গল দাঁতমারা ও দাঁতমারা মৌজায় সর্বমোট ৫৭ দশমিক ৯৩৮০ একর এবং ‘যশোর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা’ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর জেলার অভয়নগর উপজেলাধীন ছয়টি মৌজায় মোট ৬ দশমিক ৪৭৬০ একর জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।উল্লেখ্য, সভায় বগুড়া কোল্ড ষ্টোরেজ এন্ড এলাইড ইন্ডাস্ট্রিজ লিঃ এর অনুকূলে অধিগ্রহনকৃত সম্পত্তি পরিবর্তিত বাস্তবতা বিবেচনায় ভূমি অধিগ্রহন আইন ২০১৭ এর আওতায় জনকল্যানমূলক হাসপাতাল স্থাপনের উদ্দ্যেশে ব্যবহারের জন্য অনুমোদন করা হয়েছে।-ত.বি. Post Views: 30 Post navigation বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে-বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী