দিনাজপুর :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক জাতীয়তাবাদী সরকার অঙ্গীকারবদ্ধ। কোনো প্রকার নৈরাজ্য বরদাশত করা হবে না। অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে।মন্ত্রী গতকাল দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।সরকারের বার্তা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিকট পৌঁছে দিতে দিকনির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, সরকারি দপ্তরগুলোর কাজে স্বচ্ছতা বজায় রাখাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের সমন্বিতভাবে ভূমিকা রাখতে হবে। সেবামূলক কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সে ব্যাপারে কঠোর নজরদারি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি।জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-১, ২, ৩ এবং ৫ আসনের সংসদ সদস্যগণ। এছাড়া, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল প্রতিনিধিরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। -ত.বি. Post Views: 30 Post navigation বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার-পরিবেশ প্রতিমন্ত্রী