নিউটার্ন প্রতিবেদক : অভিযোগ দিতে, আইনী পরামর্শ নিতে ও মামলা সম্পর্কিত তথ্য জানতে ২০২৬ সালের ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি কল এসেছে। সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেলের দেওয়া সর্বশেষ তথ্যে উল্লেখ করা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সারা দেশ ও বিদেশ হতে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৭,৩২৮টি কল আসে। গত সেপ্টেম্বরে আসা ৭৭৪টি কলের মধ্যে আইনী পরামর্শ সেবা গ্রহণের জন্য ১১১ টি, মামলার তথ্য জানতে চেয়ে ১৮৪টি কল আসে এবং সবগুলো তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেল। বিগত মাসে হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবা গ্রহণের জন্য কল প্রদানকারী সেবাগ্রহীতার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি এমন কলের সংখ্যা ছিলো ৩৮০টি। সুপ্রিম কোর্ট ও জেলা আদালত সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত অভিযোগ আসে ২০টি। যার মধ্যে বিলম্বে আইনী সেবা প্রাপ্তি, রায়ের কপি না পাওয়া, নথি নিখোঁজ ও দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ১৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়। এছাড়া অনিয়ম, দায়িত্বে অবহেলা, অসদাচরণ সম্পর্কিত ৬টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সেপ্টেম্বর মাসে ৭৯টি কল আসে। তবে অভিযোগসমূহ সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় এক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে সুপ্রিম কোর্ট হেল্পলাইন থেকে পরামর্শ প্রদান করা হয়। প্রধান বিচারপতির নির্দেশক্রমে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইন ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ সার্ভিস এবং ১০৩ নম্বরে অনলাইন সার্ভিস চালু আছে।নিউটার্ন/এআর Post Views: 34 Post navigation ছবি : রাষ্ট্রপতি ছবি : রাষ্ট্রপতি