‎ পাকিস্তান (ইসলামাবাদ), ৩১ আশ্বিন (১৬ অক্টোবর):

পাকিস্তান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল চার দিনের সফরে আজ ইসলামাবাদে আসেন।
ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেট লাউঞ্জে ফুলের তোড়া দিয়ে সাংস্কৃতিক দলকে অভ্যর্থনা জানান পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্য আর্টস (পিএনসিএ)-এর মহাপরিচালক Muhammad Ayoub Jamali, ন্যাশনাল হেরিটেজ ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। সাংস্কৃতিক দলকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষে স্বাগত জানান উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু।
বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজানুর রহমানের নেতৃত্বে আগত সাংস্কৃতিক দলে বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও মিউজিশিয়ানগণ রয়েছেন।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *