আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের

ঢাকা :

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, কার্যকর সাড়াদান ব্যবস্থা, প্রশিক্ষিত জনবল এবং আন্তর্জাতিক মানসম্মত নির্দেশিকা ও নথিপত্র প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।

আজ ঢাকায় আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অডিটোরিয়ামে ‘Stakeholders’ Preparatory Workshop for the IAEA Emergency Preparedness and Review Mission to Bangladesh’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)’র চেয়ারম্যান মাহমুদুল হাসান।

বিজ্ঞান সচিব বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং ও পরিচালনার পাশাপাশি নিরাপত্তা, সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ জনবল, কার্যকর প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে। এজন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা, সম্ভাব্য ঝুঁকি এবং বাংলাদেশের ভৌগোলিক ও পরিবেশগত বাস্তবতা বিবেচনায় নিয়ে জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে।

বিকিরণ পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরে সচিব আরো বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে পরিবেশগত পরিস্থিতি ও বিকিরণমাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি কেন্দ্রের কার্যক্রম শুরুর আগের ভিত্তিমাত্রার সাথে পরবর্তী সময়ের তথ্য তুলনা করে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য যাচাই করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পারমাণবিক শক্তি) আবুল খায়ের মো. আক্কাস আলী।
-ত,বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *