‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
‎বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার ১০১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আগামী ০৩ মাসের মধ্যে উপজেলা/থানা/পৌর কমিটি গঠনপূর্বক কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি স্বাক্ষরিত পত্র মারফৎ বিষয়টি নিশ্চিত করা হয়।
‎বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার আহবায়ক মারুফ নুরুন্নবী চৌধুরী ও সদস্য সচিব ইমরুল হাসান রাজিব, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক সবুজ আহমেদ, জাকিউল আলম শাহিনুর, ওয়াহেদ সাদিত তুহিন, নওরিন লিগান, মোঃ হারুন অর রশিদ, অলিউর রহমান শোভন, শেখ সাদিকুল ইসলাম সোহাগ, এডঃ সাদিব গোলাম বীন নাছের, মোঃ মিন্টু হোসেন, এ,এস,এম মমিনুর রশিদ, শাহিনুর রহমান শাহিন, মোঃ আল-ইমরান, শাহ মোঃ ফোজায়েল হাসান, মোঃ নয়ন হোসেন, মোঃ মাহামুদুন নবী (মামুন), মোঃ আইনুল ইসলামসহ মোট ১০১ জনের নাম উল্লেখ করা হয়েছে অনুমোদিত পত্রে।
‎নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে জেলার সকল উপজেলা ও পৌর নেতৃবৃন্দের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *