ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে শিক্ষার্থী -অভিভাবকগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ অক্টোবর রোজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা সুমনী আক্তার।এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজ আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ,অভিভাবক, শিক্ষার্থী,সাংবাদিক ও সূধীগণ। সভায় মাদকের অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা আরো বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে, বাল্যবিবাহের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হয় এবং তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়,তাই এসব সামাজিক সমস্যা প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ,জ্যামিতি বক্স, টিফিনবক্স, পানিরপট সহ ফলজ ও বনজ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়,পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। Post Views: 36 Post navigation দিনাজপুরে কালেক্ট্ররেট স্কুল এন্ড কলেজ এর সাথে সোনালী ব্যাংক পিএলসি’র চুক্তি স্বাক্ষর বাগাতিপাড়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মিলন