ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। এ সময় তিনি ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় মালঞ্চি বাজার কালীমন্দির পরিদর্শনের মধ্য দিয়ে তার কার্যক্রম শুরু হয়। পরে তিনি দয়ারামপুরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান। পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে জেলা ও পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। Post Views: 33 Post navigation বাগাতিপাড়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মিলন দিনাজপুরে ফুলবাড়ী (২৯ বিজিবি) অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় দেড় লক্ষ টাকার মাদক আটক