Home » সারাদেশ » স্বতন্ত্র প্রার্থীর লোকজন আওয়ামী লীগের দোসর: শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

স্বতন্ত্র প্রার্থীর লোকজন আওয়ামী লীগের দোসর: শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

 

 

শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন।

শুক্রবার (সকাল ৯টা) ষোলপুর, নিমতলা ও কুচিয়ামোড়া কলেজ মাঠে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় তিনি অংশগ্রহণ করেন।

সিরাজদিখান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মিয়ার সঞ্চালনায় এবং কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছিম খানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “স্বতন্ত্র প্রার্থীর নামে যারা মাঠে সক্রিয়, তাদের অনেকেই আওয়ামী লীগের দোসর। তারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এদের সবাইকে চিহ্নিত করতে হবে।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একটি দলের নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াই। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”

বক্তব্য শেষে নেতাকর্মিরা এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালান এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

0 Shares