দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারি চালিত একটি অটোভ্যানের ধাক্কায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (দিকপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মোত্তাকিয়া আক্তার (০৪) উপজেলার হরিপুর (দিকপাড়া) গ্রামের বাসিন্দা সুমন মিয়ার মেয়ে। এ দুর্ঘটনায় ভ্যানচালক জয়নাল হোসেন আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)
আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে শিশুটি নিজ বাড়ির সামনের পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি দ্রুতগতির অটোভ্যান এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দিলে সে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *