মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) রাতব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে। ২০ অক্টোবর বর্ডার গার্ড বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ অক্টোবর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনে মশালগাঁও এবং মিনাপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে। উদ্ধারকৃত সিরাপের সিজার মূল্য ১ লক্ষ ২৩ হাজার ৬’শত টাকা। উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এর পাশাপাশি পলাতকদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। Post Views: 28 Post navigation ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় ৪ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু