আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :নেত্রকোণার দূর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকেগুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেআটপাড়া প্রেসক্লাব। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল১১ টায় আটপাড়া প্রেসক্লাবের সামনে রাস্তায়প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঐশী বাংলার উপজেলা প্রতিনিধি আটপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম সোহেল, আটপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধিফজলুল করিম আঙ্গুর, বক্তব্য রাখেন আটপাড়া প্রেসক্লাবেরসহ-সভাপতি আমির খসরু স্বপন, শ্যামল চন্দ্র শ্যাম , সাংবাদিক নূর মোহম্মদ, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধিফয়সাল চৌধুরী, এশিয়া বানী প্রতিনিধি মো. আনোয়ার হোসেন শফিক, দেশবার্তা জেলা প্রতিনিধি সুমন আহমেদ,অপরাধ তথ্য চিত্রের আশরাফুল আলম, রূপসী বাংলা টিভির রুবেল মিয়া, সিলেট টু আমেরিকা টিভির প্রতিনিধি বাবলু, মানববন্ধনে বক্তারা দোষীদের সর্বচ্চো শাস্তি দাবি করেন। সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। মানববন্ধন থেকে বক্তারা নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, পরিবারের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব গ্রহণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। Post Views: 29 Post navigation বিশেষ অভিযানে হরিপুর সীমান্তে বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বিজিবি বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দিনের বেলায় ল্যাপটপ চুরি