মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সুস্থ জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্যসচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে শারীরিক ও ক্রীড়া শিক্ষা মুুলক সংগঠন ‘সুস্থ জীবন অন্বেষণ কেন্দ্রের’ উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় নবাবগঞ্জ উপজেলার ডিগ্রি কলেজ মাঠে জাতীয় ও সাংগঠনিক পতাকা এবং বেলুন উড়িয়ে কেন্দ্রটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ। দেওগাঁ ইমাম বখশ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রটির প্রধান উদ্যোক্তা সাহাজুল ইসলাম সাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ক্রীড়াবিদ ইউনুছ আলী, উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক তোফায়েল হোসেন, সহকারী শিক্ষক আব্দুল মোন্নাফ, বিশিষ্ট ব্যবসায়ী মহররম আলী প্রমুখ। প্রধান উদ্যোক্তা বলেন, বিভিন্ন বয়সী মানুষের শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং প্রশিক্ষকের মাধ্যমে নিয়মিত অনুশীলনের পরিবেশ গড়ে তোলাই এ কেন্দ্রের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করা এবং বয়স্কদের সক্রিয় ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করার প্রত্যাশা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে বর্তমান সময়ে শিশু-কিশোর, তরুণ, মধ্যবয়সী ও প্রবীণদের শারীরিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ব্যাপক ভূমিকা রাখবে। Post Views: 33 Post navigation সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা পর্যটক ও পূজারীদের নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর