নিউটার্ন প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দুই উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবমুখর পরিবেশের খোঁজখবর নেন। একই সাথে তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। শারদীয় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি সনাতন ধর্মীয় মা-বোনদের মাঝে বস্ত্র বিতরণ করেন। পরিদর্শনকালে মীর সরফত আলী সপু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মের উৎসব যেন সবাই মিলে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আমরা সর্বদা পাশে আছি।” পূজামণ্ডপগুলোতে সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য রাজু আহমেদ এবং উপজেলা যুবদল নেতা মোঃ জাফর আলম বাবু মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।নিউটার্ন/এআর Post Views: 11 Post navigation দিনাজপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদকব্যবসায়ী গ্রেফতার