মোঃ ওয়াহেদুর রহমান,দিনাজপুর :

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম দিনাজপুর শহরের টিএনটি রোড থেকে পৌরসভা রোডে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হাতে ব্যাগ নিয়ে হেঁটে যাওয়া এক নারীর পথ গতিরোধ করে তল্লাশি চালায়। অত:পর তার ব্যাগ থেকে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত নারী মাদকব্যবসায়ীর নাম বিলকিস বেগম (৪০)। তার বাড়ি বিরল উপজেলার ৫ নং ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, আটককৃত বিলকিস ইতিপূর্বে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের সাজা ভোগ করেছে।উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *