মোঃ ওয়াহেদুর রহমান,দিনাজপুর।।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (২১ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ২১ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর ফকিরগঞ্জ বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেটের সিজার মূল্য ২ লক্ষ টাকা। বিজিবি জানায়,
উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *