দিনাজপুর প্রতিনিধি।।শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকাসহ দিনাজপুর শহরের পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। বর্ডার গার্ড বাংলাদেশ (২১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ৬৪টি এবং ব্যাটালিয়ন সদর হতে ০৩ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত ২২টিসহ সর্বমোট ৮৬টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে গত ১৬ অক্টোবর হতে ২১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন। এ সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।” বিজিবির গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে। Post Views: 37 Post navigation ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি