মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।।দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তে রাতব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে ৪২ বিজিবি। ২৩ অক্টোবর বর্ডার গার্ড বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (২৩ অক্টোবর) দিবাগত রাতে ৪২ বিজিবি’র অধীনে ধর্মজান, রামচন্দ্রপুর এবং চাপসার বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। এই উদ্ধার করা ভারতীয় মদের সিজার মূল্য ২,৪৭,৫০০/- ২ লক্ষ ৪৭ হাজার ৫’শত টাকা। আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তকরণের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।” Post Views: 29 Post navigation বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষ,নিহত ৩, আহত ৪