মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধিঃফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় এম্বুলেন্স ও বাস মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন। শুক্রবার(২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাগুরাগামী এম্বুলেন্স ও মাগুরা থেকে ছেড়ে আসা কিং ফিসার নামক লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এম্বুলেন্সের তিন যাত্রী নিহত হন এবং চার জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। Post Views: 43 Post navigation দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবায় অনন্য মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম