দিনাজপুর প্রতিনিধি॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাট সংস্কার কমিটির সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩ বছর মেয়াদি কমিটিতে সভাপতি পদে দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পদে মিহির ঘোষ ও কোষাধ্যক্ষ পদে চন্দন ভট্টাচার্য্যসহ ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।গতকাল শুক্রবার রাতে রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাটে নাট মন্দিরে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন কমিটির প্রধান উপদেষ্টা দেবাঞ্জন ভট্টাচার্য। সাধারণ সভায় ২২টি গ্রামের সনাতন ধর্মাবলম্বিরা উপস্থিত ছিলেন। আলোচনা করেন রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাট সংস্কার কমিটির সভাপতি দেবাশীষ ভট্টাচার্য। বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও কোষাধ্যক্ষ চন্দন ভট্টাচার্য। আলোচনায় অংশগ্রহণ করেন রাজবাটী সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি সুশীল অধিকারী, সাধারণ সম্পাদক রনজিত সরকার, রাজবাটী সার্বজনীন হরিসভা কমিটির সভাপতি বিনোদ সরকার, এছাড়াও আরও আলোচনা করেন সুকুমার কুন্ডু, সুশান্ত দাস, এটিও জয়ন্ত মন্ডল, শংকর দাস, দীলিপ দাস, অনীল দাস, জয়ন্ত ঘোষ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রদীপ ঘোষ। সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে উপস্থিত সদস্যবৃন্দ কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি পদে দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পদে মিহির ঘোষ, কোষাধ্যক্ষ পদে চন্দন ভট্টাচার্য্যসহ ১৫১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়। Post Views: 23 Post navigation অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুখী বালা’র পাশে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল