মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।বিরল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবা নারী দুখী বালা (৪৫)’র পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল।শনিবার (২৪ অক্টোবর) বিকালে ১০নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবা নারীর বাড়িতে উপস্থিত থেকে চাল, ঘরের জন্য টিন এবং বস্ত্র দিয়ে সহযোগিতা করেন।দুখী বালা জানান, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল আমাকে চাল এবং ঘরের জন্য টিন দিয়ে সহযোগিতা করেছেন। আমি খুব খুশি হয়েছি। ভগবান যেন তার মনের আশা পূর্ণ করে।এসময় মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল বলেন, এমন দুর্দিনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে আমার পক্ষ থেকে চাল এবং টিন দিয়ে সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে যদি আরোও সহযোগিতার প্রয়োজন হয়, তবে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারটি কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সহায়তা পেয়েছে বলে জানান স্থানীয়রা।এসময় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, কাজীপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবক আনারুল ইসলাম ধলু, বিএনপির সাবেক বন বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং অত্র ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আবু সাঈদ, ইউনিয়ন যুবদলের সদস্য মাসুদ রানা সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।উল্লেখ্য, মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুর হিন্দুপাড়া গ্রামের মৃত. চিত্র রায়ের স্ত্রী দুখী বালা (৪৫) এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বসত ঘরের টিন, চাল-ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্রসহ ঋণ নেয়া ১৫ হাজার টাকাও পুড়ে যায়। এতে ওই নারীর আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার। Post Views: 30 Post navigation কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম বাবুল দিনাজপুর শহরের রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাট সংস্কার কমিটির সাধারণ সভায় নতুন কমিটি গঠন