মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) রাতব্যাপী বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত এলাকায় ভারতীয় মাদক উদ্ধার করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ সোমবার (২৬ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ পিস ভারতীয় ইয়াবা এবং ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩২ হাজার ৪ শত টাকা। বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের সনাক্তকরণ এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *