মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বিরল সীমান্তে মাদক পাচারের সময় ১০১ বোতল মদ জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৩০ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তপথে মাদক পাচার ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত অভিযান, সতর্ক টহল এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপরাধীদের অপতৎপরতা দমনে সক্রিয় রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল মদ উদ্ধার করা হয়।এই উদ্ধারকৃত মদের আনু: মূল্য ৩০ হাজার ৩০০ টাকা।বিজিবি জানায়, উদ্ধারকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন,“মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধ করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে বিজিবি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।” Post Views: 30 Post navigation নবায়নযোগ্য শক্তির ব্যবহারে নতুন মাইলফলক