মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার এ.এস.একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে বিশাল এই কর্মি সমাবেশে অংশ নেয় হাজার হাজার মানুষ।

মানিকদহ ইউনিয়ন কৃষকদলের সভাপতি সম্রাট মাহমুদের সভাপতিত্বে এবং ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক রমজান মুন্সির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষক হচ্ছে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর নির্ভর করে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মিদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।তিনি কৃষকদের পাশে থাকার এবং কৃষি ও কৃষকের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সভাপতি শফিকুর রহমান মিঠু,যুগ্মসম্পাদক অলক কুমার বসু,কৃষকদল ফরিদপুর জেলার আহ্বায়ক ভিপি শহিদ,সদস্য সচিব মুরাদ হোসেন,যুগ্ম আহ্বায়ক সজিব ঘোষ,ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ.ও.এম.তৈমুর লং,সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান।ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *