মোঃ ওয়াহেদুর রহমান দিনাজপুর প্রতিনিধি।।
সোমবার (৩ নভেম্বর) দিনাজপুরের খানসামা উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে চারজন সার ডিলারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর মধ্যে দুইজন বিসিআইসি এবং দুইজন বিএডিসি ডিলার রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বিভিন্ন অনিয়মের কারণে চারজন ডিলারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এতে কৃষকদের সার প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না। স্থগিত হওয়া ডিলারদের বরাদ্দকৃত সার অন্য ডিলারদের মাধ্যমে উত্তোলন ও বিতরণ করা হবে।

তিনি আরও জানান, সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা সার কিনতে পারবেন। কৃষকদের সার সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থগিত হওয়া চারজনের মধ্যে দু’জন রয়েছে বিসিআইসি’র সার ডিলার যথাক্রমে টঙ্গুয়া বাজারের মেসার্স মোঃ আসাদুজ্জামান এক বছরের জন্য স্থগিত এবং পাকেরহাট এলাকার মেসার্স মহাদেব চন্দ্র চন্দ্র ট্রেডার্সের এক বছবের স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিএডিসি দু’জন ডিলার যথাক্রমে খানসামা বাজারের মেসার্স কুলসুম এন্ড সন্স এর ৩ মাসের জন্য স্থগিত এবং
পাকেরহাট এলাকার রনি ট্রেডার্স এর ১ বছরের জন্য স্থগিত করা হয়েছে। কৃষি কর্মকর্তা আরও জানান, ডিলারদের কার্যক্রম স্থগিত করার ফলে সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *