ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ

নাটোরের বাগাতিপাড়ায় পৃথক দুটি অভিযানে ১০০ গ্রাম গাজাসহ একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়েছে আরও দুজনকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাজা মালঞ্চি এলাকায় এবং বিকেলে চকহরিরামপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

আটক বিপ্লব হোসেন বাবু উপজেলার পেড়াবাড়ীয়া মহল্লার মৃত মুক্তার হোসেনের ছেলে। অপর দুজন হলেন সদর ইউনিয়নের চকহরিরামপুর এলাকার নুরুল ইসলামের ছেলে আবু বকর (৩০) ও হবিবুর রহমানের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সাজা মালঞ্চি এলাকার মজাহারের দোকানের সামনে অভিযান চালায় বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। এ সময় বিপ্লব হোসেন বাবুর কাছ থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেয়া হয়।

অন্যদিকে, বিকেলে চকহরিরামপুর এলাকায় মাদক সেবনরত অবস্থায় আবু বকর ও আমিরুল ইসলামকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়ার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আবু বকরকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং আমিরুল ইসলামকে ২০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সিন্ডিকেট যত প্রভাবশালী বা শক্তিশালীই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *