মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।।
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার এ.বি. মোড়ে অবস্থিত। আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে। দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলী শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, সর্বাধুনিক গুণগতমান ও বিজ্ঞানসম্মত শিক্ষার আলো এবং বাস্তব দক্ষতা এলাকায় সর্বোপরি সারা দেশে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে”আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ২০০১ সালে । লক্ষ্য বর্তমান ও আগামী প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। সাম্প্রতিক বিশ্ব প্রযুক্তি নির্ভর। বিশ্বের সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলা ও ইংরেজি দু’টি ভাষার সমান গুরুত্ব দিয়ে স্কুল এন্ড কলেজে বিজ্ঞানসম্মত ভাবে প্রত্যেক শিক্ষার্থীকে তৈরী করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে প্রথম স্থান এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ২য়, ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ স্থান অর্জন করার মতো গৌরব ছিনিয়ে এনেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিসর বৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সালে কলেজ শাখার দ্বারোৎঘাটন হয়। ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম ব্যাচ আশানুরূপ সাফল্য বয়ে আনে এবং ২০১৭ সালে শতভাগ জিপিএ-৫ পেয়ে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়। ২০১৮ সাল থেকে ২০২১ সাল অবধি প্রতিটি চূড়ান্ত পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ২০২৩ সালে এইচ.এস সি পরীক্ষার ফলাফলে শতভাগ জিপিএ-৫ পেয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে। পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের কারিগরী শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ২০১৯ সালে “ডাঃ আমজাদ পলিটেকনিক ইনিস্টিটিউট অব এ্যাপ্লাইড সায়েন্সেস” প্রতিষ্ঠা করা হয়। বিগত বছরগুলোর প্রাইমারি ও জুনিয়র পরীক্ষায় আশাতীত ফলাফল অর্জন এর ধারাবাহিকতা বজায় রেখে বর্তমানে সামনের দিকে এগিয়ে চলেছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল শাহাবুদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী একটি ঐতিহ্যবাহী সুপ্রাচীন জেলা দিনাজপুর। দেশের অন্যান্য জেলাগুলোর তুলনায় সার্বিক দিক থেকে জেলাটি একসময় অনগ্রসরই ছিলো। একটি এলাকা বা এলাকার মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম ধাপই হলো শিক্ষার মান উন্নয়ন। সেই সুদূরপ্রসারী চিন্তা ও সার্বিক দিক থেকে পিছিয়ে থাকার কষ্ট হৃদয়ে ধারণ করে নিজ এলাকাকে শিক্ষা, বাস্তব কর্মদক্ষতা ও সেবায় সমৃদ্ধ করার লক্ষ্যে এই জেলারই একটি ছোট্ট উপজেলা চিরিরবন্দরে জন্ম নেয়া অর্থোপেডিক বিশেষজ্ঞ, দেশবরেণ্য শল্য চিকিৎসক অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন ২০০০ সালে প্রতিষ্ঠা করেন “এবি ফাউন্ডেশন।” অতঃপর এই ফাউন্ডেশনের জনকল্যাণমূলক বহুবিধ কার্যক্রমের মধ্যে সর্বপ্রথম ২০০১ সালে গড়ে তোলেন “আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল।” যা শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। অতঃপর শিক্ষার পরিসর বৃদ্ধির লক্ষ্যে এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি যুগোপযোগী ও প্রযুক্তিগত শিক্ষাকে গুরুত্বারোপ করে একে একে গড়ে তোলেন আমেনা-বাকী কলেজ ও ডাঃ আমজাদ পলিটেকনিক ইনিস্টিটিউট। যার লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষিত জনশক্তি গঠনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা ও সমৃদ্ধিতে ভরিয়ে দেয়া এবং প্রযুক্তিনির্ভর বিশ্বে চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্ব দরবারে দেশের সম্মান সমুন্নত রাখা। ফাউন্ডেশনের আওতায় পরিচালিত দক্ষ পরিচালনা পরিষদের সঠিক ও সুচিন্তিত মতামত, দিক নির্দেশনা এবং প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতা মিশ্রিত পাঠদানে শিক্ষার্থীরা সাফল্যের উল্লেখযোগ্য অবস্থানের ধারাবাহিকতা বজায় রেখেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *