দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদকে মাদক ও চোরাচালানের অভিশাপ থেকে মুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপরাধীদের অপতৎপরতা প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর ২০২৬ রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ কিশোরীগঞ্জ এবং মিনাপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল ও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী পৃথক পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ জন সহ ট্যাপেন্ডল ট্যাবলেট, ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (RC KUFF) এবং মোবাইল উদ্ধার করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় নিয়ে আমাদের অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *