শুনই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, দোয়া ও সমর্থন কামনা আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার ইমন গণসংযোগ করেছেন। সোমবার (৯ নভেম্বর) তিনি ইউনিয়নের দরবেশপুর, শুনই, স্বল্প শুনই, ভরতোষী, মনসুরপুর, ফুলবাড়িসহ বিভিন্ন গ্রামে ঘুরে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। ইঞ্জিনিয়ার খন্দকার ইমন ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গণসংযোগকালে ইঞ্জিনিয়ার খন্দকার ইমন বলেন, “আমি শুনই ইউনিয়নেরই সন্তান। এ ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমি পরিচিত। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। নির্বাচিত হতে পারলে দলমত-নির্বিশেষে সকলের জন্য কাজ করব। অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেব। আমি চেয়ারম্যান নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। এজন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।” তিনি আরও বলেন, এলাকার তরুণ সমাজকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কাজ করতে চান এবং শুনই ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখি ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে প্রত্যাশী। উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ২নং শুনই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ ইতোমধ্যে শুরু হয়েছে। Post Views: 36 Post navigation জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিজিবি’র উদ্যোগে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ