নিউটার্ন প্রতিবেদক : সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের জগতগাতী ব্লকে সমবায় পদ্ধতিতে ৫০ একর জমিতে উচ্চফলনশীল বি-১০৩ জাতের রোপা আমন ধান চাষ ও যন্ত্রের মাধ্যমে কর্তন করা হয়েছে। এ উপলক্ষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি কৃষকদের সঙ্গে নিয়ে ধান কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা, অতিরিক্ত উপ-পরিচালক মো. আনোয়ার সাদাত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠ দিবসে বক্তারা বলেন, আধুনিক কৃষিযন্ত্র ও উচ্চফলনশীল জাতের বীজ ব্যবহারে উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষাবাদের খরচ ও শ্রমিক নির্ভরতা কমানো সম্ভব। কৃষকদের সার, বীজ ও শ্রমিক সংকটের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। সমবায় পদ্ধতিতে বৃহৎ জমিতে যান্ত্রিক কৃষির এ উদ্যোগ কৃষি উৎপাদন বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।নিউটার্ন/এআর Post Views: 7 Post navigation নরসিংদীর পলাশে সন্ত্রসীদের হামলায় ব্যবসায়ী আহত