মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি ॥ কোম্পানি ও পরিবেশকদের মধ্যে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দিনাজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) দিনাজপুর শহরের সুইহারী এলাকায় অবস্থিত এনজিও ফোরাম মিলনায়তনে পরিবেশক সমিতি দিনাজপুরের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়। পরিবেশক সমিতি দিনাজপুরের সভাপতি মো. রেজোয়ান হোসেন চৌধুরী (রানা)’র সভাপতিত্বে মত বিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মো. শামীম কবির।সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, বর্তমান বাজারের বিভিন্ন সমস্যা ও ব্যবসায়িক সম্ভাবনা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের বিষয়ে গঠনমূলক ও বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম.এ মামুন বিপ্লব ও মো. রেফাত হাসান (রাব্বুল), যুগ্ম সম্পাদক এ কে এম হাসানুর রহমান (সোহাগ) ও মো. ইকবাল, কোষাধ্যক্ষ মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. সামিউল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া সম্পাদক মো. বায়েজিদ শফিউল্লাহ এবং ধর্মীয় সম্পাদক মো. রেজাউল ইসলাম। এছাড়াও নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম, মো. সুলতান মাহামুদ (জুয়েল) ও মো. সাঈদ হোসেনসহ পরিবেশক সমিতির সাধারণ সদস্য এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। Post Views: 15 Post navigation দিনাজপুরে বোচাগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ৫৬ হাজার মূল্যের ভারতীয় নেশাজাত ট্যাবলেট জব্দ