চোরাচালানি পণ্য জব্দ

মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর ।।

দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় পৃথক ২টি অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য সহ চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৪ নভেম্বর) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা ও চাপসার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি চোরাচালানী বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা হতে ৪৭ বোতল ভারতীয় মদ, ১৮৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৭০টি মাউথ স্পিকার, ১৮০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ২৩৫ পিস মোবাইল চার্জার পিন উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের মূল্য ৬ লক্ষ ৯৮ হাজার ৫’ শত টাকা। এসব জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চোরাচালানি চক্রের সদস্যদের সনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্র যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের সনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *