মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর ।।

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

“সত্যের সন্ধানে প্রতিদিন” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক “ভোরের চেতনা” পত্রিকার সোমবার (১৬ অক্টোবর) ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সকাল ১০ টায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি চন্দন মিত্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মোঃ মাহিদুল ইসলাম রিপন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সদস্য দৈনিক যুগের আলো পত্রিকার (দিনাজপুর প্রতিনিধি) মোঃ ওয়াহেদুর রহমান, দি ডেইলী মর্নিং গ্লোরী পত্রিকার (দিনাজপুর প্রতিনিধি) মোঃ আবু কাওছার, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ( দিনাজপুর জেলা প্রতিনিধি) পরিমল চন্দ্র দাস, দৈনিক বাংলাদেশ সমাচার (দিনাজপুর ব্যুরো চীফ) মোঃ মোকারম হোসেন, দৈনিক খবরের একদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সুমন চন্দ্র, বিজয় টিভি’র ক্যামরাপার্শন মোঃ মেহেদী হাসান ফুয়াদ সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৭ বছর ধরে পাঠকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। আগামীতেও সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে পত্রিকাটির সাহসী ভূমিকা অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *