আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার আটপাড়া উপজেলার ক্রীড়াঙ্গনের বিকাশ ও খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সাবেক ছাত্রনেতা, ক্রীড়াবিদ ও সাংবাদিক রাসেল তালুকদার। খেলাধুলার প্রতি গভীর অনুরাগ এবং ক্রীড়াবান্ধব মনোভাবের কারণে স্থানীয় ক্রীড়াঙ্গনে তিনি পরিচিত মুখ হিসেবে ভূমিকা রাখছেন।

ক্রিকেট, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতি রয়েছে তার বিশেষ আগ্রহ। শুধু দর্শক কিংবা সমর্থক হিসেবেই নয়, ক্রীড়াঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত থাকতে আগ্রহী তিনি। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ ধরে রাখার বিষয়ে তার ইতিবাচক ভূমিকা রয়েছে।

সাবেক ছাত্রনেতা হিসেবে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার পাশাপাশি সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনের সঙ্গে তার সংশ্লিষ্টতা আটপাড়ার ক্রীড়াপ্রেমীদের মধ্যে তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, রাসেল তালুকদারের মতো ক্রীড়ানুরাগী ও সংগঠকদের আন্তরিক উদ্যোগ অব্যাহত থাকলে আটপাড়ায় খেলাধুলার চর্চা আরও বিস্তৃত হবে। পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে স্থানীয় পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন, ক্রীড়া সংগঠনগুলোর সক্রিয়তা এবং তরুণদের মাঠমুখি করার উদ্যোগকে সময়ের দাবি বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

আটপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগের বিরুদ্ধে খোকন মিয়ার পরিবারের সংবাদ সম্মেলন :

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় খোকন মিয়ার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) খোকন মিয়ার বিরুদ্ধে আটপাড়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়েরের পর পরিবারের পক্ষ থেকে প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, খোকন মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই। অভিযোগে উল্লেখ করা সময় ও তারিখে তিনি নেত্রকোনার মদন উপজেলার একটি বাজারে অবস্থান করছিলেন বলে দাবি করেন তারা।

পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, পূর্বশত্রুতার জের ধরে তাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের পেছনে প্রকৃত কারণ কী, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, ধর্ষণচেষ্টার মতো অপরাধের সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তি আমরাও চাই। তবে কোন নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা অভিযোগের কারণে হয়রানির শিকার না হন। সেই দিকে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

এ সময় তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ, কল রেকর্ডসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও অন্যান্য আলামত যাচাই করার আহ্বান জানান।

পরিবারের দাবি, তদন্তে খোকন মিয়ার নির্দোষ হওয়ার বিষয়টি প্রমাণিত হলে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হোক।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা আরও বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগত ভাবেই বিষয়টি মোকাবিলা করবেন। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন না করার জন্য প্রশাসন সহ সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *