মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১ লক্ষ ৮ হাজার টাকা মূল্যের ৪৪০ পিস নেশাজাতীয় (ট্যাপেন্টাডল) ট্যাবলেট জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাকারবারিদের অবৈধ কর্মকাণ্ডের অপচেষ্টা প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার এনায়েতপুর বিওপির সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি’র অভিযান টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে সন্দেহজনক স্থানে তল্লাশী চালিয়ে ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের ৪৪০ পিস ভারতীয় “ট্যাপেন্টাডল” নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিজিবি আরও জানায়, এসব উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এবিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক পাচারের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধীরা কৌশল পরিবর্তন করলেও তাদের সনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা রক্ষায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *