‘জিএবিভি’রব্যাংকিং অন ভ্যালুজ ডে ২০২৬’ বৈশ্বিক ক্যাম্পেইনে যুক্ত হয়ে আর্থিক অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতাগুলো তুলে ধরল ব্র্যাক ব্যাংক

ঢাকা : শুধু ব্যাংক অ্যাকাউন্ট থাকাই প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি নয়। আর্থিক সেবা হাতের নাগালে থাকলেও উচ্চ খরচ, জটিল প্রক্রিয়া, অনুপযোগী প্রোডাক্ট বাসার্ভিসের সাথে চাহিদারসামঞ্জস্যনাহওয়ায় অনেক মানুষ তা ঠিকমতো ব্যবহার করতে পারেন না।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি) আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক ক্যাম্পেইন ‘ব্যাংকিং অন ভ্যালুজ ডে ২০২৬’-এর এবারের প্রতিপাদ্য ‘ফেসেস অব ইনক্লুশন’-এর মূল বার্তা এটিই।
এই জোটের একমাত্র বাংলাদেশি ব্যাংক এবং ২০০৯ সাল থেকে এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিশ্বের অন্যান্য মূল্যবোধভিত্তিক ব্যাংকের সাথে এই ক্যাম্পেইনে অংশ নিয়েছে ব্র্যাক ব্যাংক। এবারের ক্যাম্পেইনে আর্থিক অন্তর্ভুক্তির বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও সমাজের সবার জন্য আর্থিক সেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করার উপায়গুলো তুলে ধরা হয়েছে।
মূলত ব্যাংকিং সেবার বাইরে থাকা এবং পর্যাপ্তআর্থিক সেবা না পাওয়া ‘মিসিং মিডল’, বিশেষ করে যেসব ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তারা প্রথাগত ব্যাংকিং সেবা পেতে হিমশিম খান,তাদেরঅর্থায়নের চাহিদা পূরণের লক্ষ্যেই ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল।
গত ২৫ বছরে ব্যাংকটি ২০ লাখেরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে অর্থায়ন করেছে এবং প্রায় ২ লাখ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মাধ্যমে সারাদেশে আনুমানিক ২ কোটি মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকারেখেছেব্যাংকটি।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আর্থিক অন্তর্ভুক্তি থেকে বাদপড়ার কারণগুলো নিয়ে জিএবিভি’র এই জরিপ অত্যন্ত মূল্যবান তথ্য তুলে ধরেছে, যার অনেকগুলোই বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। এর মধ্যে রয়েছে সেবার মূল্য, কাগজপত্রের জটিলতা, জামানতের শর্ত এবং গ্রাহক চাহিদার সাথে অসামঞ্জস্যপূর্ণ আর্থিক সেবা।”
“এই তথ্যগুলো আমাদের এই বাধাগুলো আরও ভালোভাবে বুঝতে, স্থানীয় বাজারের প্রেক্ষাপটে তা বিশ্লেষণ করতে এবং বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে সাহায্য করবে। আমাদের বিশ্বাস, এই ফলাফল ব্র্যাক ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে সুবিধাবঞ্চিত মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আর্থিক সেবাকে আরও সহজলভ্য, প্রাসঙ্গিক ও কার্যকর করে তুলতে সহায়তা করবে।”
জিএবিভি’রজরিপেযেসববিষয়উঠেএসেছে:
ফাইন্যান্সিয়ালএক্সক্লুশন শুধু সেবা পাওয়ার অভাবের চেয়েও বেশিকিছু
আর্থিক অন্তর্ভুক্তি থেকে বাদপড়ার বহুমাত্রিক দিকগুলো বুঝতে জিএবিভি ৪৮টি দেশের ৭৪টি সদস্য প্রতিষ্ঠানের ওপর একটি জরিপ চালায়। জোটের ৮৯ শতাংশ সদস্য প্রতিষ্ঠান এতে অংশ নেয়, যা সরাসরি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সাথে কাজ করা প্রতিষ্ঠানগুলোর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছে।
জরিপের ফলাফলে দেখা গেছে, শুধু আর্থিক সেবা থাকলেই তা প্রকৃত অন্তর্ভুক্তি নিশ্চিত করে না।
জরিপে অংশগ্রহণকারীদের ৩৬ শতাংশ আর্থিক সেবার অভাবকে মূল কারণ হিসেবে চিহ্নিত করলেওপ্রায় দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠান জানিয়েছে যে, সেবা থাকা সত্ত্বেও এমন কিছু বাধা রয়েছে, যা মানুষকে ব্যাংকিংয়ের বাইরে রাখে।
অংশগ্রহণকারীদের মধ্যে ৪২ শতাংশ মনে করেন, আর্থিক সেবাগুলো মানুষের প্রয়োজন অনুযায়ী ডিজাইনকরাহয়নি; ১৪ শতাংশ আস্থার অভাব বা ব্যবহার না করার প্রবণতাকে দায়ী করেছেন এবং ৮ শতাংশ উচ্চ খরচের কথা বলেছেন।
জরিপে আর্থিকব্যবস্থার ভেতরের বেশ কিছু প্রতিবন্ধকতাও উঠে এসেছে। ৬২ শতাংশ অংশগ্রহণকারী জামানত বা যোগ্যতার কঠিন শর্তকে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন। এরপরই রয়েছে কাগজপত্র বা আইনি পরিচয়পত্রের জটিলতা (৩৮ শতাংশেরমতে) এবং আর্থিক সেবার উচ্চ খরচ (২৯ শতাংশেরমতে)।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মার্টিন রোনার বলেন, “কতজন মানুষ আর্থিকব্যবস্থায় যুক্ত হলো, শুধু তা দিয়ে আর্থিক অন্তর্ভুক্তি মাপা উচিত নয়; বরং যুক্ত হওয়ার পর সেই ব্যবস্থা তাদের কতটা কাজে আসছে, সেটিই আসল। আর্থিক সেবা অবশ্যই সহজলভ্য, সাশ্রয়ী এবং মানুষের বাস্তব প্রয়োজন ও পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এবারের ব্যাংকিং অন ভ্যালুজ ডে-তে আমরা পরিসংখ্যানের বাইরে গিয়ে ফাইন্যান্সিয়ালইনক্লুশন ও এক্সক্লুশনেরবাস্তব চিত্রগুলো বোঝার চেষ্টা করছি।”
ফাইন্যান্সিয়ালএক্সক্লুশনমানুষ ও স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে
জরিপেফাইন্যান্সিয়ালএক্সক্লুশনের অর্থনৈতিক প্রভাবগুলোও তুলে ধরা হয়েছে।
অংশগ্রহণকারীদের এক-তৃতীয়াংশ জানিয়েছেন, এর ফলে মানুষের অর্থনৈতিক ঝুঁকি ও অসহায়ত্ব বেড়ে যায়। এছাড়া ১৮ শতাংশ প্রতিষ্ঠান অনানুষ্ঠানিক বা চড়া সুদের মহাজনি ঋণের ওপর নির্ভরতা, ১৪ শতাংশ সাশ্রয়ী ঋণের অভাব এবং ১২ শতাংশ মূলধারার অর্থনীতি ও কর্মসংস্থানে সীমিত অংশগ্রহণের কথা উল্লেখ করেছে।
ব্যবসা শুরু বা সম্প্রসারণের বাধা এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতাকে ১১ শতাংশ অংশগ্রহণকারী চিহ্নিত করেছেন।
ফলাফলে দেখা গেছে, উন্নয়নশীল ও উন্নত—উভয় বাজারেই ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের গ্রাহক থেকে শুরু করে ক্রেডিট ইউনিয়নের সেবা গ্রহণকারী পিছিয়ে পড়া জনগোষ্ঠী পর্যন্ত বিভিন্ন শ্রেণির মানুষ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন।
জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশমনেকরে,ফাইন্যান্সিয়ালএক্সক্লুশনেরকারণেসবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেননিম্নআয়ের ব্যক্তি ও পরিবার। এরপরই রয়েছেন অভিবাসী ও শরণার্থী (৪৫ শতাংশেরমতে), গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী (৪১ শতাংশেরমতে), নারী (২৯ শতাংশেরমতে) এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা এমএসএমই খাত (২৪ শতাংশেরমতে)।
সম্পর্কভিত্তিক ব্যাংকিং ও চাহিদাভিত্তিক সেবা অন্তর্ভুক্তি বাড়াতে পারে
আর্থিক সেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায়গুলো কী, তা-ও এই জরিপে উঠে এসেছে।
মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলো গ্রাহকের সাথেরিলেশনশিপ ব্যাংকিংবা সম্পর্কভিত্তিক ব্যাংকিং (৫২শতাংশেরমতে), গ্রাহকের চাহিদা অনুযায়ী বিশেষায়িত ফাইন্যান্সিয়ালপ্রোডাক্ট (৫০ শতাংশেরমতে) এবং আর্থিক সাক্ষরতা বা সচেতনতামূলক কার্যক্রমকে (৪১ শতাংশেরমতে) সবচেয়ে কার্যকর উপায় হিসেবে চিহ্নিত করেছে।
এই ফলাফলগুলো আবারও প্রমাণ করে যে, শুধু ব্যাংক অ্যাকাউন্ট খোলার সংখ্যার বাইরে গিয়ে এমন আর্থিক সেবা সম্প্রসারণ করা জরুরি, যা মানুষ সাশ্রয়ী মূল্যে পাবে, সহজে বুঝবে এবং বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে।
উল্লেখ্য, ‘ব্যাংকিং অন ভ্যালুজ ডে ২০২৬’-এ অংশগ্রহণের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশে ফাইন্যান্সিয়ালএক্সক্লুশন দূর করতে এবং মূল্যবোধভিত্তিক ব্যাংকিংকে এগিয়ে নিতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *