ঢাকা : বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণএবং মার্কেটরিস্ক মোকাবেলার কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।গত ১২ নভেম্বর ২০২৬ বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত এই আয়োজনে শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তারা অংশগ্রহণ করেন।‘ট্রেজারি সামিট: মাস্টারিং বিলস, বন্ডস অ্যান্ড ডেরিভেটিভস’শীর্ষক এই অনুষ্ঠানে ফিক্সড-ইনকাম ইনভেস্টমেন্ট এবং ডেরিভেটিভস নিয়ে দুটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়। ফিক্সড-ইনকাম সেশনে ট্রেজারি বিল, বন্ড এবং বর্তমান বাজারে বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে, ডেরিভেটিভস সেশনে সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং পণ্যমূল্যের ওঠানামাজনিত ঝুঁকি মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কীভাবে ব্র্যাক ব্যাংকের সোয়াপও কমোডিটি ডেরিভেটিভসসহ বিভিন্ন হেজিং সল্যুশন ব্যবহার করতে পারে, তা তুলে ধরা হয়।অনুষ্ঠানে কর্পোরেট নেতৃবৃন্দ এবং ব্র্যাক ব্যাংকের ট্রেজারি এক্সপার্টরা পরিবর্তিত অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ট্রেজারি চাহিদার ধরন কীভাবে বদলে যাচ্ছে, সে বিষয়েও মতবিনিময় করেন।ব্র্যাক ব্যাংকের পক্ষে সেশনগুলো পরিচালনা করেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিংমো. শাহীন ইকবাল, সিএফএ,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংমো. আসিফ বিন ইদ্রিস,হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিংএকেএম ফয়সাল হালিমএবং হেড অব ট্রেজারিনাজমুল আহসান, সিএফএ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেজারিনাজমুল আহসান, সিএফএ,বলেন, “বর্তমান পরিবর্তনশীল আর্থিক বাজারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য শুধু সাধারণ ব্যাংকিং সেবাই যথেষ্ট নয়; বাজারের জটিলতা সামলে ঝুঁকি কমাতে তাদের প্রয়োজন সঠিক তথ্য ও চাহিদা অনুযায়ী ট্রেজারি সেবা। এই সামিটের মাধ্যমে আমরা গ্রাহকদের সাথে সম্পর্ক আরও জোরদার করতে, ট্রেজারি প্রোডাক্ট সম্পর্কে তাদের ধারণা বাড়াতে এবং তাদের ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়ক বিশেষায়িত সল্যুশন দিতে চাই।” Post Views: 8 Post navigation আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে আরও বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলোর