মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।।ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সীমান্তে ৪৩ হাজার ২’শত টাকা মূল্যের ১৪৪ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সোমবার (২৩ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে রোববার ( ২২ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি)-এর অধীনস্থ পার্বতীপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাধীন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ৪৩ হাজার ২’শত টাকার মূল্যের ১৪৪ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়,উদ্ধারকৃত নিষিদ্ধ সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়েদিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তকে মাদক ও চোরাচালান থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ দমনে সীমান্তে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।” Post Views: 7 Post navigation দিনাজপুর সদরে জমির প্রকৃত বাজার মূল্য নির্ধারণে গনশুনানী অনুষ্ঠিত দিনাজপুরে দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত