ইসলামাবাদ, ২৪ নভেম্বর:

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ছয় সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদলসহ গুরুত্বপূর্ণ সরকারি সফরে গতকাল ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার Sardar Ayaz Sadiq বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এসময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহবায়ক Dr. Shazia Sobia Aslam Soomro এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

স্পিকার ২৪ থেকে ২৮ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। সংসদীয় প্রতিনিধিদলে স্পিকারের সাথে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *