আন্তর্জাতিক ডেস্ক :
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি লক্ষ্য করা গেছে, সেটি ‘মেরামতে’ দেশটিকে ১৬০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার।বিবিসি

এর বেশিরভাগই জ্বালানি প্রকল্পের জন্য ঋণ হিসেবে দেয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সেইসঙ্গে, নেপালের অর্থনীতি পুনর্গঠন ও অবকাঠামো খাতে অনুদান হিসেবে প্রায় ৪০ কোটি ডলার দেয়া হবে বলে জানিয়েছে দিল্লি।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম ভারত সফরকালে দুই দেশের মধ্যে আটটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

যেসব বিষয়ে চুক্তি হয়েছে, সেগুলোর মধ্যে মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, ঐতিহ্যবাহী চিকিৎসা, টেকসই নগর উন্নয়ন এবং কৃষি রয়েছে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *