মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরে বিরল উপজেলা সীমান্তে প্রায় ৯৬ হাজার টাকা মূল্যের নেশাজাতীয় ৪৮০ পিস ট্যাবলেট জব্দ করেছে ৪২ বিজিবি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়,
মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে এর ভয়াবহ ছোবল থেকে সুরক্ষিত রাখতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে গত সোমবার (২৩ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবি’র অধীনে দিনাজপুর জেলার বিরল উপজেলার মৌচোষা বিওপি’র সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্রায় ৯৬ হাজার টাকা মূল্যের ৪৮০ পিস ভারতীয় নেশাজাত ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবি আরও জানায়, এসব জন্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পাচারচক্র ব্যক্তিদের সনাক্ত করতে
গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *