একই ম্যাচে সব রেকর্ড ভেঙে দিল বৈভব সূর্যবংশী। লিস্ট এ ক্রিকেট দ্রুততম দ্বিশতরানের রেকর্ডও গড়ল সে। মাত্র ৫২ বলে ২০৪ রান করেছে ভারতীয় ব্যাটার। পরের বলেই অবশ্য আউট হয়েছে বৈভব।

স্পোর্টস ডেস্ক :

একই ম্যাচে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করল বৈভব সূর্যবংশী। উঠতি তারকাদের এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রান করল বৈভব। পরের বলেই অবশ্য আউট হল সে। একই ম্যাচে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরান, দ্রুততম দ্বিশতরান ও সর্বাধিক ছক্কার বিশ্বরেকর্ড গড়েছে ভারতের ১৫ বছর বয়সি ব্যাটার।আনন্দবাজার ডট কম

বৈভবের শতরান এসেছিল ২৮ বলে। পরের শতরান করতে মাত্র ২৪ বল নিল সে। বুঝিয়ে দিল, নিজের দিনে কতটা ভয়ঙ্কর হতে পারে বিহারের এই ব্যাটার। কোনও বোলার তাকে সমস্যায় ফেলতে পারল না। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করার পর আবার ছক্কা মারতে গিয়ে আউট হল বৈভব। অর্থাৎ, অপরাজিত থেকে মাঠ ছাড়া হল না তার।

এই প্রতিযোগিতায় আগের দুই ম্যাচে রান পায়নি বৈভব। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২৫০ রান তাড়া করতে নেমে প্রথম বল থেকেই হাত খোলা শুরু করে সে। অপর প্রান্তে অভিষেক শর্মা বলই পাচ্ছিলেন না। কারণ, শুরু থেকেই চার-ছক্কা মারছিল এই বাঁহাতি ব্যাটার।

মাত্র ১৬ বলে অর্ধশতরান হয় বৈভবের। সেটাও ছক্কা মেরে। অর্ধশতরানের পর রান তোলার গতি আরও বাড়ায় বৈভব। তার ব্যাট থেকে একের পর এক বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়ছিল। মাঝে এক ওভারে দু’টি বল বাউন্ডারির বাইরে জঙ্গলে পাঠিয়ে দেয় বৈভব। নতুন বল আনতে হয়। তার পরেও ছক্কা মারা থামেনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরান ২৭ বলে রয়েছে। এস্টোনিয়ার হয়ে সাইপ্রাসের বিরুদ্ধে সাহিল চৌহান এই রেকর্ড গড়েছিলেন। লিস্ট এ ক্রিকেটে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জেক ফ্রেজ়ার-ম্যাকগার্কের। ২০২৩ সালে তাসমানিয়ার বিরুদ্ধে পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে শতরান করেছিলেন তিনি। দু’টি রেকর্ডই ভাঙার সুযোগ ছিল বৈভবের সামনে।

২৫ বলে ৮৯ রান করেছিল বৈভব। পরের দু’বলে ছক্কা মারলেই সব রেকর্ড ভেঙে যেত। প্রথম বলে ছক্কা মারলেও পরের বলে চার মারে বৈভব। পরের বলে আবার চার মারে ভারতীয় ব্যাটার। তার সঙ্গেই শতরান পূর্ণ হয়। ২৮ বলে ১০৩ রানের মধ্যে ৪টি চার ও ১৪টি ছক্কা মারে সে। অর্থাৎ, ১০০ রানই আসে চার-ছক্কায়। তিন রান দৌড়ে নিয়েছে বৈভব।

শতরানের পর রান তোলার গতি আরও বেড়ে যায় বৈভবের। উদ্দিশ সুরির এক ওভারে প্রথম চার বলে চারটি ছক্কা মেরেছিল সে। মনে হচ্ছিল, ছ’বলে ছয় ছক্কা মারবে বৈভব। যদিও তা হয়নি। তার পরেও রেকর্ড গড়া থেকে তাকে আটকানো যায়নি।

মাত্র ৪০ বলে ১৫০ রান করে বৈভব। লিস্ট এ ক্রিকেটে এটি দ্রুততম ১৫০ রান। পরের ৫০ বল করতে মাত্র ১২ বল নেয় বৈভব। ছক্কা মেরে দ্বিশতরান করে বৈভব। এত দিন এই রেকর্ড ছিল চাদ বোয়েসের। ১০৩ বলে দ্বিশতরান করেছিলেন তিনি। তার প্রায় অর্ধেক বলে দ্বিশতরান করেছে বৈভব।

২০৪ রানের ইনিংসে সাতটি চার ও ২৮টি ছক্কা মেরেছে বৈভব। পেশাদার ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে এটি এক ইনিংসে সর্বাধিক ছক্কা। ২০২৪ সালে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ২৬টি ছক্কা মেরেছিলেন তন্ময় অগ্রবাল। তাকে টপকে গেছে বৈভব। যদিও অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারল না সে। বাকি কাজ করলেন রিঙ্কু সিংহ ও কুমার কুশাগ্র। ১৪.২ ওভারে ২৫০ রান তাড়া করল ভারত। ৭ উইকেটে জিতল তারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *