সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে সৌরাষ্ট্রকে জেতাতে পারেননি জয়দেব উনাদকাট। তবে চাপের মুখে ১১ নম্বরে ব্যাট করতে নেমে বিশ্বরেকর্ড গড়েছেন সৌরাষ্ট্রের অধিনায়ক। স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড জয়দেব উনাদকাটের। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে সৌরাষ্ট্র অধিনায়ক তামিলনাড়ুর বিরুদ্ধে দলকে জেতাতে পারেননি। তবু ১১ নম্বরে ব্যাট করতে নেমে নজির গড়েছেন উনাদকাট।আনন্দবাজার ডট কম টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছেন উনাদকাট। তিনি ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের ড্যানি ব্রিগসের রেকর্ড। হোলকার স্টেডিয়ামে তামিলনাড়ুর বিরুদ্ধে ২৬ বলে ৪০ রান করেছেন উনাদকাট। টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ নম্বরে ব্যাট করতে নেমে এত রান বিশ্বের আর কোনও ক্রিকেটার করতে পারেননি। ব্রিগস ৩৫ রানে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে তামিলনাড়ু করে ৮ উইকেটে ১৯২। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে সৌরাষ্ট্রের ইনিংস। ৯২ রানে ৯ উইকেট পড়ার পর ব্যাট করতে নামেন ৩৫ বছরের জোরে বোলার। ন’নম্বরে ব্যাট করতে নামা চেতন সাকারিয়ার সঙ্গে ৬২ রানের জুটি তৈরি করে দশম উইকেটে। তার মধ্যে ২৬ বলে ৪০ রান করেন উনাদকাট। ৩টি চার এবং ২টি ছয় মারেন। সাকারিয়া অপরাজিত থাকেন ২৫ বলে ২২ রান করে। আগ্রাসী ব্যাটিং করেও উনাদকাট দলের হার আটকাতে পারেননি। তিনি সানি সান্ধুর বলে আউট হওয়ায় ১৬.৪ ওভারে ১৫৪ রানে শেষ হয়ে যায় সৌরাষ্ট্রের ইনিংস। ৩৮ রানে হেরে যান উনাদকাটেরা। ২০২০ সালে হোবার্ট হারিকেনসের বিরুদ্ধে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন ব্রিগস। এই তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন ডমিনিক ড্রাকেস। তিনি ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিরুদ্ধে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেছিলেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে। উনাদকাট-সাকারিয়ার ৬২ রানের জুটিও টি-টোয়েন্টি ক্রিকেটের দশম উইকেটে যুগ্ম দ্বিতীয় সর্বোচ্চ। ২০২১ সালে পানামার হয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে দশম উইকেটে ৬২ রান করেছিলেন খেনগার আহির এবং নিকুঞ্জ আহির। এই ক্ষেত্রে বিশ্বরেকর্ড রয়েছে গ্র্যান্ট ইলিয়ট এবং জ়ুলফিকার বাবরের। তারা ২০১৬ সালে পাকিস্তান সুপার লিগে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দশম উইকেটে ৬৩ রান করেছিলেন। Post Views: 5 Post navigation ৫৩ বলে ২০৪! শতরানের পর এ বার ‘লিস্ট এ’ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানও বৈভবের, ২৮ ছক্কায় গড়ল আরও এক বিশ্বরেকর্ড