·ঢাকা :বাংলাদেশ জাতীয় সংসদের মানবাধিকার ও শান্তি বিষয়ক সংসদীয় ককাস আজ ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস (ডিআইএইচআর)-এর সঙ্গে বৈঠক করেছে। ডিআইএইচআরের পক্ষে প্রতিনিধিত্ব করেন জনাব মিকেল শ্মিট হ্যানসেন এবং মিস নওশিন নূর।ককাসের পক্ষে উপস্থিত ছিলেন ককাসের সভাপতি ফাহিমা নাসরিন এমপি; ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) এমপি, ঢাকা-১৪; তাহসিনা রুশদীর লুনা এমপি, সিলেট-২; এবং আনা মিনজ এমপি।বৈঠকে দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা, বিগত ১৭ বছরে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ নথিভুক্ত করা, এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে একটি কার্যকর ব্যবস্থা হিসেবে কাজ করার লক্ষ্যে ককাসের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে বাংলাদেশে মানবাধিকারের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস (ডিআইএইচআর) ভবিষ্যতে মানবাধিকার ও শান্তি বিষয়ক সংসদীয় ককাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।Bangladesh Parliament-জাতীয় সংসদ পেজ থেকে Post Views: 44 Post navigation ব্র্যাকের ‘কার্নিভাল অবচেঞ্জ২০২৬’পরিবর্তনের মূলশক্তি হতে হবে তরুণদেরই