দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর সদর উপজেলার আব্দুস সামাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভুক্তভোগী নারীরা। একই সাথে অসহায় নারীর পাশে দাড়িয়ে মামলায় জেল হাজতে থাকা এনসিপির ৫ নেতার মুক্তি দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার দরবাপুর গ্রামের সুরত আলীর স্ত্রী আকলিমা বেগম। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনের সড়কে ৩ শতাধিক নারীর অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ভুক্তভোগী নারীরা অভিযোগ করেন, আব্দুস সামাদ একজন প্রতারক। তার বিরুদ্ধে গ্রামের নিরীহ মানুষকে জাল দলিলের মাধ্যমে হয়রানি ও জালিয়াতির অসংখ্য অভিযোগ রয়েছে। আব্দুস সামাদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ভুয়া মামলায় এনসিপি নেতা আরিফ মুনসহ ৫ জন জেল হাজতে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ও সত্য ঘটনা উন্মোচন করে মামলা থেকে এনসিপি নেতা আরিফ মুনসহ ৫ জনের মুক্তি দাবি জানান তারা। ভুক্তভোগী নারী আকলিমা বেগম অভিযোগ করেন, সদর উপজেলার খোসালপুর গ্রামে আমার দাদা শ্বশুরের নামে ৫০ শতক জায়গা রয়েছে। জায়গাটি আমাদের দখলে না থাকায় কাগজপত্র এবং দলিল করে দিবে বলে আব্দুস সামাদ জানায়। সেটেলম্যান্ট অফিসারের সঙ্গে আব্দুস সামাদের সুসম্পর্ক রয়েছে এমন কথা বলে। জমির দলিল করে দিবে এই অজুহাতে সরল বিশ্বাসে আব্দুস সামাদকে পর্যায়ক্রমে ৭ লাখ ৬০ হাজার টাকা প্রদান করি। ঐ জায়গায় বাড়ি নির্মাণ করে আমরা বসবাস করতে শুরু করি। পরে জানতে পারি আব্দুস সামাদ দিনাজপুর সেটেলম্যান্ট অফিসের স্বাক্ষর ও সীলযুক্ত সিএস নং-৩২১ খতিয়ানের কাগজ দেয়। যাচাই করে দেখা যায় ভুয়া দলিল। ওই ৭ লাখ ৬০ হাজার টাকা আব্দুস সামাদের কাছে ফেরত চাইলে নানা টালবাহানা করে। বিষয়টি উপজেলা যুবশক্তির মুখ্য সংগঠক আজমির হোসেনকে জানালে তিনি টাকা উদ্ধারের জন্য এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক আরিফ মুন ৫ জুলাই শহরের লিলিড়মোড়ে আব্দুস সামাদের কাছে পাওনা টাকা ফেরত চান। এসময় আব্দুস সামাদ তার ছেলে মামুনকে ফোন দেয়। মামুন পুলিশকে খবর দিলে বড়মাঠ থেকে পুলিশ আরিফ মুন, আজমির হোসেন, মোঃ হাসিন ইশরাক মিমসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আব্দুস সামাদের ছেলে মামুনের দায়েরকৃত মামলায় আরিফ মুনসহ ৫ জনকে জেল হাজতে পাঠানো হয়।সংবাদ সম্মেলনে সুন্দরবন ইউনিয়নের দরবারপুর গ্রামের মমতাজ বেগম, মোছাম্মৎ ঋতু, আকলিমা, জবা খাতুন, সুরমা মাহবুবা আকতার রুনী প্রমুখ উপস্থিত ছিলেন। Post Views: 11 Post navigation সরকারি বাংলা কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলন মেলা আজ