সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পোস্টে রাতের খাবারের ছবি ভাগ করে নিয়েছেন আশা পারেখ। নৈশভোজের মেনুতে নেই কোনও জটিল পদ বা বিরল উপকরণ। নেই ভাত বা রুটির মতো ভারী খাবারও। বিনোদন ডেস্ক : ভারী নৈশভোজের বদলে হালকা আয়োজন থাকলেই তা শরীরের পক্ষে ভাল। সহজ, পরিচিত কয়েকটি খাবার দিয়েও সাজিয়ে নেয়া যায় পুষ্টিকর ভোজ। ৮৪ বছর বয়সে নিজের রাতের খাবারের ছবি ভাগ করে নিয়ে সেই কথাই যেন মনে করিয়ে দিলেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ। নৈশভোজের মেনুতে নেই কোনও জটিল পদ বা বিরল উপকরণ। রয়েছে এক বাটি গরম স্যুপ, পছন্দের মাল্টিগ্রেন পাউরুটির স্যান্ডউইচ, টাটকা সব্জি এবং এক গ্লাস ফলের রস।আনন্দবাজার ডট কমনিজের ইনস্টাগ্রাম পোস্টে রাতের খাবারের ছবি ভাগ করে নিয়েছেন আশা। ছবিতে দেখা যাচ্ছে, তার সামনে একটি থালায় রাখা রয়েছে মাল্টিগ্রেন পাউরুটি দিয়ে বানানো স্যান্ডউইচ, সঙ্গে টাটকা সব্জি ও শাকপাতার স্যালাড। পাশে রয়েছে এক বাটি গরম স্যুপ এবং এক গ্লাস তরমুজের রস। আশার নৈশভোজের অন্যতম আকর্ষণ তার পছন্দের মাল্টিগ্রেন পাউরুটির স্যান্ডউইচ। সাধারণ সাদা পাউরুটির তুলনায় মাল্টিগ্রেন পাউরুটিতে বিভিন্ন ধরনের দানাশস্য থাকতে পারে। উপাদান অনুযায়ী এতে ফাইবারের পরিমাণও বেশি হতে পারে। ফাইবার হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে। ফলে মধ্যরাতে ফের খিদে পাওয়ার উপক্রম হয় না। অভিনেত্রীর পাতে রয়েছে এক বাটি গরম স্যুপও। শীতের সন্ধ্যায় তো বটেই, বছরের অন্য সময়েও সব্জির স্যুপ রাতের খাবারের ভাল অংশ হতে পারে। গাজর, বিন্স, কড়াইশুঁটি, টম্যাটো, পেঁয়াজের মতো সব্জি দিয়ে সহজেই ঘরে তৈরি করা যায় এই পদ। এর ফলে পেট ভরে এবং শরীর পর্যাপ্ত ফাইবার পায়। । ফলের রস শরীরে জল ও কিছু ভিটামিন জোগাতে পারে। তবে গোটা ফলের তুলনায় ফলের রসের পুষ্টিগুণ বেশ কম। ফল চিপে বা ছেঁকে রস তৈরি করলে তার ফাইবারের বড় অংশ বাদ পড়ে যেতে পারে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ফলের রসের পাশাপাশি গোটা ফল রাখাও ভাল। রস খেলেও বাড়তি চিনি না মেশানোই শ্রেয়। আশার ডিনারের ছবিতে যে বিষয়টি নজর কাড়ে, তা হল খাবারের বৈচিত্র। একদিকে রয়েছে গরম স্যুপ, অন্যদিকে শস্যজাত খাবার, সব্জি এবং ফলের রস। তবে কোনও একটি নির্দিষ্ট খাবার বা মেনুকেই সবার জন্য আদর্শ বলা যায় না। বয়স, কায়িক শ্রম, স্বাস্থ্যের অবস্থা, রোগ এবং ব্যক্তিগত খাদ্যাভ্যাস অনুযায়ী রাতের খাবারের পরিমাণ ও উপাদান বদলাতে পারে। Post Views: 7 Post navigation ছোটপর্দায় একসঙ্গে ঋত্বিক-অপরাজিতা! বড় চমক জুটির, কোথায় দেখা যাবে তারকা দম্পতিকে?