সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে বার বার তার চেষ্টা ব্যর্থ হওয়ায় কিছুটা বিরক্ত দেখাচ্ছিল লিয়োনেল মেসিকে। দ্বিতীয়ার্ধে সুইৎজ়ারল্যান্ডের একটি ফ্রিকিকের সময় রেফারির নির্দেশে মেজাজ হারান। স্পোর্টস ডেস্ক : সুইৎজ়ারল্যান্ড ম্যাচে রেফারির উপর মেজাজ হারালেন লিয়োনেল মেসি। পর্তুগালের জোয়াও পিনেইরোর কথা বলার ধরন পছন্দ হয়নি এলএম টেনের। মাঠেই তিনি আঙুল উঁচিয়ে সমঝে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের রেফারিকে। ×এ বারের বিশ্বকাপে রবিবারের ম্যাচে প্রথম গোল পেলেন না মেসি। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে বার বার তার চেষ্টা ব্যর্থ হওয়ায় কিছুটা বিরক্ত দেখাচ্ছিল মেসিকে। দ্বিতীয়ার্ধে সুইৎজ়ারল্যান্ডের একটি ফ্রিকিককে কেন্দ্র করে মেজাজ হারান মেসি। আর্জেন্টিনার ফুটবলারদের তৈরি করা মানব দেয়ালে ছিলেন মেসিও। সে সময় পর্তুগিজ রেফারি একটি নির্দেশ দেন। যা পছন্দ হয়নি মেসির। তিনি আপত্তি জানান। এর পর পিনেইরো কড়া ভাবে কিছু একট বলার চেষ্টা করতেই মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। সঙ্গে সঙ্গে তিনি আঙুল উঁচিয়ে রেফারিকে বলেন, ‘‘আমার সঙ্গে ঠিক ভাবে কথা বলুন। অসম্মান করে আমার সঙ্গে কথা বলবেন না। আমি আপনার সঙ্গে ঠিক করে কথা বলছি। আপনাকেও ঠিক ভাবে কথা বলতে হবে।’’ মেসির ক্ষোভ দেখে আর কথা বাড়াননি রেফারি। এই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ৩৮ বছরের পিনেইরো কড়া ধাঁচের রেফারি হিসেবেই পরিচিত। অতিরিক্ত কার্ড দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক বার বিতর্কেও জড়িয়েছেন। এ বারের বিশ্বকাপেই সুইৎজ়ারল্যান্ড বনাম বসনিয়া ম্যাচে রেফারিং করেছিলেন পিনেইরো। সেই ম্যাচে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে লাল কার্ড দেখান। এর পর শেষ ষোলোয় কানাডা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সেখানে অনেক শান্ত ছিলেন। মাত্র দু’টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। পিনেইরো সম্পর্কে খোঁজ খবর নিয়েই খেলতে নেমেছিলেন মেসিরা। তাকে সম্ভবত মাত্রাতিরিক্ত প্রভাব তৈরি করতে দিতে চাননি মেসি। তাই সুযোগ পেয়েই রোনাল্ডোর দেশের রেফারিকে নিজে ওজন মনে করিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। Post Views: 75 Post navigation ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইজারল্যান্ড কোচ সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনার জয়ের ম্যাচে আলোচনায় রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত